মালদা

তিন তালাকের বিরোধিতা করায় গৃহবধূকে মারধোর দিয়ে কাটা হল নাক। অভিযোগ স্বামী ও সৎ ছেলের বিরুদ্ধে

তিন তালাকের বিরোধিতা করায় এক গৃহবধূকে মারধোর দিয়ে নাক কাটার অভিযোগ উঠল স্বামী ও সৎ ছেলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার সুলতানগঞ্জ এলাকায়। আক্রান্ত গৃহবধূ মেনো বিবি চিকিৎসাধীন মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।

            অভিযোগ মেনো বিবি তার আগের পক্ষের তিন সন্তানকে নিয়ে বসবাস করতেন। গত পনেরোদিন আগে মেনো বিবির স্বামী হাসু সেখ আবার একটি বিয়ে করেন এবং এরপর থেকেই গন্ডগোলের সূত্রপাত। স্বামী হাসু সেখ এবং সৎ ছেলে আফেল সেখ মেনো বিবি ও তার সন্তানদের ঘর থেকে বার করার চেষ্টা করে বলে অভিযোগ। এই ঘটনায় বাধা দিতে গেলে মারধোর করা হয় মেনো বিবি এবং তার সন্তানদের। সেই সময় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে ঘটনায় মেনো বিবির নাক কেটে যায়। ভাঙ্গচুর করা হয় বাড়ির জিনিসপত্র। স্বামী ও সৎ ছেলে সহ মোট সাত জনের বিরুদ্ধে কালিয়াচক থানায় অভিযোগ দায়ের। তদন্তে পুলিশ।

            ঘটনায় আহত মেনো বিবি জানান, এখন প্রায় প্রতিদিন তাঁর স্বামী তাঁকে মারধোর করে ও বাড়ি থেকে বেড়িয়ে যাওয়ার হুমকি দেয়।কিন্তু সে তাঁর স্বামীকে তালাক দিতে চায় না।আদালতের দ্বারস্থ হতে হলেও সে তাঁর স্বামীর সাথেই সংসার করতে চায় বলে জানায় আহত মেনো বিবি।